বাংলাদেশে-ভারত সীমানা পিলার থেকে উঠে যাচ্ছে পাকিস্তানের নাম _ bgb_bsf meting

বিজিবি এবং বিএসএফ কনফারেন্স

বাংলাদেশ-ভারতীয় সীমান্তের যে সকল পিলারের গায়ে পাকিস্তান লেখা রয়েছে সেগুলোতে নতুন করে বাংলাদেশ লেখা হবে। এ ব্যাপারে ভারতীয় বিএসএফ বিজিবির সঙ্গে সহমত পোষণ করেছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ ব্যাপারে কাজ শুরু হবে।

বৃহস্পতিবার দুপুরে সাতক্ষীরার কলারোয়া উপজেলার চান্দুড়িয়া সীমান্তের গোয়ালপাড়ায় বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকে এ সিদ্ধান্ত হয়। এছাড়া বৈঠকে সীমান্তের পাচার অবৈধ অনুপ্রবেশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।
পতাকা বৈঠকে বিজিবির ছয় সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার।

অন্যদিকে ভারতীয় বিএসএফের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের ৭৬ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক বিজয় ডেমরী।
সাতক্ষীরা ৩৩ বিজিবির তথ্য কর্মকর্তা মিরাজুল ইসলাম জাগো নিউজ এসব বিষয় নিশ্চিত করেছেন।

সেনাবাহিনীতে কর্মকর্তা পদে চাকরি army job news


চাকরির খবর 

বাংলাদেশ সেনাবাহিনীর  সদর দফতর থেকে পরিচালিত ক্যাডেট কলেজসমূহে প্রভাষক এবং কর্মকর্তা পদে ৪ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: সেনাবাহিনী সদর দফতর

পদের নাম: প্রভাষক, ইংরেজি

পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে সম্মান/স্নাতকোত্তর/স্নাতক (সম্মান)
দক্ষতা: ইংরেজি ভাষায় কথোপকথনে সাবলীল

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: প্রভাষক, অর্থনীতি

পদসংখ্যা: ০১ জন
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে সম্মান/স্নাতকোত্তর/স্নাতক (সম্মান)
দক্ষতা: ইংরেজি ভাষায় কথোপকথনে সাবলীল

বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা

পদের নাম: হিসাবরক্ষণ কর্মকর্তা

পদসংখ্যা: ০২ জন
শিক্ষাগত যোগ্যতা: এম.কম/বি.কম (সম্মান)/সিএ/আইসিএমএ
দক্ষতা: কম্পিউটার পরিচলানায় পারদর্শী
বেতন: ২২,০০০-৫৩,০৬০ টাকা

বয়স: ০১ জানুয়ারি ২০১৯ তারিখে ১৮-৩০ বছর। বিশেষ ক্ষেত্রে ৩২ বছর

আবেদনপত্র সংগ্রহ: আগ্রহীরা
www.cadetcollege.army.mil.com থেকে সংগ্রহ করতে পারবেন।
আবেদনের ঠিকানা: সভাপতি, ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদ এবং অ্যাডজুটেন্ট জেনারেল, বাংলাদেশ সেনাবাহিনী, সেনাসদর, এজি শাখা (সমন্বয়), ঢাকা সেনানিবাস।

আবেদনের শেষ সময়: ১৩ ডিসেম্বর ২০১৮সেনাবাহিনীতে কর্মকর্তা পদে চাকরি army job news